ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী ক্রীড়াবান্ধব দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই-ক্রীড়া প্রতিমন্ত্রী বাসাইলে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা ঘাটাইল জুয়ার আসর থেকে ১১ জুয়ারু আটক

কালিহাতীতে বাস চাপায় ভ্যান চালকসহ দুজন নিহত

তারেক আহমেদ
প্রকাশ: ০১:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের চাপায় ভ্যান চালক আব্দুল হালিম (৩৫) ভ্যানের যাত্রী আব্দুল রাজ্জাক (৪৪) নামে দু’জন নিহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভ্যান চালক আব্দুল হালিম কালিহাতী উপজেলা গোহালিয়াবাড়ী ইউনিয়নের কুর্শাবেনু গ্রামের মকবুল হোসেনের ছেলে ও ভ্যানের যাত্রী আব্দুল রাজ্জাক একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে ভ্যানযোগে যমুনা সেতু এলাকায় যাচ্ছিলেন। ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর

জোকারচর ১৮ নং ব্রিজের কাছে পৌঁছালে একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক আব্দুল হালিম ও ভ্যানের যাত্রী আব্দুল রাজ্জাকের মৃত্যু হয়।

যমুনা সেতুপূর্ব থানার এসআই নাজিম উদ্দিন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানাতে পারেন নিহতের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় আইনী প্রক্রিয়াধীন রয়েছে।

এম.কন্ঠ/১০ ফেব্রুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন