ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কালিহাতীতে যাত্রীবেশে প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ, মূল হোতা গ্রেফতার

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:২৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

টাঙ্গাইলে যাত্রীবেশে প্রাইভেটকারে উঠিয়ে বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।

২৫ জানুয়ারি (শনিবার) রাত নয়টার দিকে মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্র্রেফতারকৃত অপহরণকারীর নাম মো.ইউনুস আলী। সে লালমনিরহাট জেলার আদিতমারী থানার সারপুকুর সর্দারটারী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া।

অফিসার ইনচার্জ জানান, ২৫ জানুয়ারি শনিবার সন্ধ্যার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা ক্লিনিকের সামনে থেকে মো. হাসান নামের এক ব্যাক্তিকে যাত্রীবেশে প্রাইভেটকারে তুলেন অপহরণকারীরা। পরে তার কাছে যথেষ্ট টাকা না থাকায় পরিবারের নিকট মুক্তিপণ দাবি করেন ওই চক্রটি। এসময় অপহৃতের পরিবার ওই চক্রের এক সদস্যের মোবাইল নাম্বারে ২৫ হাজার টাকা বিকাশে পাঠায়। পাশাপাশি পুলিশকেও বিষয়টি জানায়। খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজার থেকে ক্যাশ আউট করার সময় অপহরণ চক্রের সদস্য ইউনুসকে গ্রেফতার করেন। এসময় অপহৃত হাসানকেও উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেফতার করাকালীন বাকী সদস্যরা বুজে উঠে অপহৃত হাসানকে রাস্তায় ফেলে দ্রুত চলে যায়। ভিকটিমের পক্ষ থেকে পাঠানো ২৫ হাজার টাকা ও এটিএম কার্ড উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কালিহাতী থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়েছে। যাহার নম্বর ১৫ তারিখ -২৬.০১.২৫।
পরে ২৬ জানুয়ারি রোববার দুপুরে অপহরণকারীকে আদালতে পাঠানো হয়েছে।

এম.কন্ঠ/ ২৬ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন