ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

কালিহাতীতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৮:৩০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে কয়েকদিন ধরে বইছে ঠান্ডা বাতাস আর কনকনে শীত। এই শীতে এলাকার অসহায়,দরিদ্র ও দুঃস্থ মানুষের কষ্টের সীমা নেই। ঠিক সেই মুহূর্তে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

গত কয়েকদিন ধরেই কালিহাতী ও এলেঙ্গা পৌরসভা এবং পাইকড়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে গরিব, দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক শাহাদাত হুসেইন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক শাহাদাত হুসেইন জানান, শৈত্য প্রবাহের কারণে শীতের প্রকোপ বেড়ে গেছে। এতে শীতার্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হতে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র সকলের কাছে শীত নিবারণের কম্বল পৌঁছে দেয়া হবে।

এম.কন্ঠ/ ১১ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন