ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

ঘাটাইলে প্রচারিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:১৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে প্রচারিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেলালুর রহমান খান। বুধবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মোঃ হেলালুর রহমান খান লিখিত বক্তব্যে বলেন, গত ২২ ডিসেম্বর আর.টিভিতে “বৃদ্ধার বাড়ি ভাংচুর ও জমি দখল” শীর্ষক একটি সংবাদ প্রকাশ করে। সংবাদটিতে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ সংবাদ প্রচার করে। প্রচারিত সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি জানান, ৯-৭-২০০৩ সালে, দলিল নং ৪১৬৩, ১৯২ শত্যাংশ, ২৭-২-০৭ সালে ৫৬ শত্যাংশ, দলিল নং ৬৭২, ২৯-১২-০৯ সালে ৪২ শত্যাংশ, দলিল নং ৭৭৪৯ এবং ৭-৮-২০১৭ সালে , ২০ শত্যাংশ , দলিল নং ৪৮৩৫ , মোট ৩.১০ একর জমি উপজেলার মুরাইদ মৌজার প্রকৃত মালিকদের নিকট থেকে সাব কওলা মূলে ক্রয় করি। উল্লেখিত জমি ক্রয় করার পর যথারীতি জমির নামজারি ও খাজনাদি হাল নাগাদ পর্যন্ত পরিশোধ করে ভোগদখল করে আসছি। কিন্তু হঠ্যাৎ করে ঔই জমির কিছু অংশ দাবি করেন রমজান আলী গংরা।

বিরোধকৃত জমির নিস্পত্তিকল্পে স্থানীয়ভাবে কয়েকটি সালিশী বৈঠককের আয়োজন করা হলেও রমজানআলী গংরা অনুপস্থিত থাকেন। সর্বশেষ ১৯ ডিসেম্বর উভয়পক্ষের বিজ্ঞ আইনজীবি ,স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উভয়পক্ষের জমির কাগজপত্রাদি পর্যালোচনা করে সিদ্ধান্ত দেন যে, হেলালুর রহমান খান ৩.১০ একর জমির প্রকৃত মালিক।

অথচ আমাকে জড়িয়ে একটি মিথ্যা সংবাদ আরটিভিতে প্রচার করে । যা আদৌ সত্য নয়। আমি মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ করছি। এ দিকে এই মিথ্যা সংবাদের ভিত্তিতে কোনো প্রকার কারণদর্শানো ব্যতিরেখে কয়েক ঘন্টার মধ্যে রাজনৈতিক প্রতিহিংসায় জেলা কমিটি আমাকে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করেন। আমি এই বহিস্কারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

এম.কন্ঠ/ ০১ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন