ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

কালিহাতীতে মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

তারেক আহমেদ :
প্রকাশ: ০৩:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড আহাদ মটরসের সামনে ডাকাতির প্রস্তুতি কালে একটি পিকআপ ভ্যান নং ঢাকা মেট্রো ন ১২-২৯৮৭ সহ দেশীয় অস্ত্র সহ ৬ ডাকাতকে গ্রেফতার করে।

গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন-শামীম শেখ (৩০), আব্দুল লতিফ (৪৭),রবিউল ইসলাম রবি (২৭), রাসেল মিয়া (২৮),খাদেম আলী (২৮) ও আব্দুল্লা হিল কাফি (২০)।

রোববার দুপুরে কালিহাতী সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান প্রেস ব্রিফিং বিষয়টি জানিয়েছেন। তিনি আরো বলেন শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। তারা মূলত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় উপস্থিত ছিলেন কালিহাতী থানার ওসি আবুল কালাম ভুঁইয়া।

তিনি বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে তাহারা কালিহাতী এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল বলিয়া স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তাদের বিরুদ্ধে একাধিক গরু চুরি সহ ডাকাতি মামলা আছে। এ ঘটনায় কালিহাতী থানায় মামলা করা হয়েছে।

এম.কন্ঠ/ ২২ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন