ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

কালিহাতীতে নিখোঁজের ৫ দিন পর বিল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৫দিন পর বিল থেকে লিটন (৪৪) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার পাইকড়া ইউনিয়নের কালোহা বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। লিটন কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা গ্রামের মৃত আতশের ছেলে।

স্থানীয়রা জানায়, লিটন বানকিনা এলাকায় বন্ধুদের সাথে মাঝে মধ্যে জুয়া খেলতো। গত ৭ ডিসেম্বর সন্ধ্যার আগে কালোহা পশ্চিম পাড়া এলাকায় সে জুয়া খেলতে বসে। পরে গ্রামে হৈ হুল্লোড় শব্দ পেয়ে তারা কালোহা বিলের দিকে ছুটাছুটি করে। এরপর থেকে লিটনের পরিবারের সদস্যরা ও এলাকাবাসী অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি।

পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ এসে বিল ও আশপাশের এলাকায় লিটনের খোঁজ করেও পায়নি। বৃহস্পতিবার সন্ধ্যার আগে বিলে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তি মৃত দেহের পা দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, গত ৭ ডিসেম্বর থেকে নিখোঁজ হয় লিটন। পরে বৃহস্পতিবার সন্ধ্যার আগে কালোহা বিলে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে তার পরিচয় শনাক্ত করি এবং লাশ মর্গে প্রেরণ করা হয়।

এলাকাবাসী জানায় সে গত ৭ তারিখে জুয়া খেলার সময় কালোহা বিলের দিকে ছুটাছুটি করে। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত্যুর কারন। এবিষয়ে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.কন্ঠ/ ১৪ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন