ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

কালিহাতীতে ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউল হক ও কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভুঞা প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে আগামী তিন মাসব্যাপী এ কার্যক্রম চলবে।

এম.কন্ঠ/ ১২ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন