ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান বাসাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: দুদকের অভিযান

কালিহাতীতে দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

তারেক আহমেদ
প্রকাশ: ০৬:০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪

কালিহাতীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা চামুরিয়া গ্রামবাসী উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে এ খেলার আয়োজন করে।

এসময় হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে খেলার মাঠ। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন এলাকার নারী-পুরুষ হা-ডু-ডু খেলা দেখতে মেতে উঠেন।

দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন এলাকার হাজার হাজার নানা বয়সী মানুষ এই খেলা উপভোগ করেছেন। চামুরিয়া গ্রামবাসীর উদ্যোগে এমন সুন্দর অয়োজনে খুশি স্থানীয়রা।

হা-ডু-ডু খেলা দেখতে আসা বৃদ্ধ আবুল মন্ডল জানান, একটা সময় ছিল প্রতিটি গ্রামে হা-ডু-ডু খেলা হতো এখন আর হা-ডু-ডু খেলা তেমন দেখা যায় না। দীর্ঘদিন পরে বিভিন্ন স্থান থেকে আসা খেলোয়াড়দের খেলা দেখতে আমাদের ভালো লেগেছে। আমরা চাই এমন হা-ডু-ডু খেলার আয়োজন আগামীতেও হোক।

খেলায় কালিহাতী উপজেলা একাদশ মধুপুর উপজেলা একাদশ দু’দলকে বিজয়ী ঘোষণা করে হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের

প্রধান অতিথি কালিহাতী পৌরসভা মেয়র নুরুন্নবী সরকার। উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা।

সভাপতি আনোয়ার হোসেন লেবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ও কাউন্সিলর এনামুল, আবু সামা, নুরুল হুদা, আঃ রহিম, শামছুল আলম তালুকদার, জব্বার আলী প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন