ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী সখীপুরের দুলাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন রামরু’র সহযোগিতায় সাড়ে ৭৪ লাখ টাকা পেলেন প্রবাসীর স্ত্রী শুকুরী নির্মাণ শ্রমিককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, প্রতিবাদে গোপালপুরে মানববন্ধন ঘাটাইলে নারী শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় সালিশি বৈঠকে সমাধান

কালিহাতীতে অটোরিক্সাকে বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

তারেক আহমেদ
প্রকাশ: ১২:৪৫:০২ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অটোরিক্সায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন শুক্রবার রাতে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিক্সার যাত্রী বাবা নয়ন চন্দ্র দাস (৫০), ছেলে রুদ্র চন্দ্র দাস (১৫), অটোরিক্সা চালক শওকত (৫০)।
নিহত নয়ন চন্দ্র দাস পূজা উপলক্ষে কালিহাতীর সল্লা শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন।

নিহত নয়ন চন্দ্র দাস ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকাবাসী ও রুদ্র চন্দ্র দাস নয়ন চন্দ্র দাসের ছেলে, শওকত মন্ডল ভূঞাপুরের চেংটাপাড়া এলাকার চান্দু মণ্ডলের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যারপর উপজেলার দেউপুর পূজা মণ্ডপ থেকে অটোরিক্সায় সল্লা ফিরছিলেন ৭ পূজারী। পথিমধ্যে মহাসড়ক পার হবার সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অরিন ট্রাভেলস বাস অটোরিক্সাকে ধাক্কা দেয়৷ এতে অটোরিক্সায় থাকা শিশুসহ ৮জন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে নয়নের মৃত্যু হয়। অন্য আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১১টার দিকে অটোরিক্সার চালক শওকত মন্ডলের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। শনিবার রুদ্র চন্দ্র দাসের মৃত্যু হয়।

যমুনা সেতু পূর্ব থানার ওসি আলমগীর জানান, বাসের ধাক্কায় অটোরিকশার বাবা ছেলেসহ তিনজন নিহত হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে থানায় নেওয়া হলেও বাসের চালক পলাতক রয়েছে বলেও জানান তিনি।

এম.কন্ঠ/ ১২ অক্টোবর /এম.টি

নিউজটি শেয়ার করুন