ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে মাদক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

তারেক আহমেদ
প্রকাশ: ০১:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে মাদক ব্যবসা বিরোধে ইয়াছিন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে মাদক সেবনকারীরা।

শনিবার ভোর সকালে উপজেলার বল্লা পোস্ট অফিস পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা বল্লা এলাকায় মাদকের ব্যবসার দখল নিতেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা।

নিহত ইয়াছিন উপজেলা বল্লা খালপাড়া গ্রামের দীনএলাহির ছেলে। তিনি বল্লা খালপাড়া গ্রামের লিয়াকতের বাড়িতে ভাড়াটিয়া ছিল। উপজেলা বল্লা ইউনিয়ন এলাকায় ইয়াছিন মাদক সেবন ও ব্যবসায়ী হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বল্লা পোস্ট অফিস পাড়া গ্রামে মৃত বিশাবেপারী বাড়িতে একটি ঘরে মাদক ব্যবসায়ীদের সঙ্গে একদল মাদক সেবনকারীরা মাদক সেবনে আড্ডায় মেতে ওঠে। এসময় মাদক বেচাকেনা বিরোধে ইয়াছিনকে হামলা করে। তাঁকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি পিটিয়ে হাত-পা ভেঙে এবং দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত করে হত্যা করা হয়। শনিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভুঁইয়া বলেন, মাদক ব্যবসা বিরোধে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এম.কন্ঠ/ ২৮ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন