ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা টাঙ্গাইলে বাড়িসহ জমির দখল বুঝে পেলেন রুবেল নাগরপুরে মাটির নিচ থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কালিহাতীতে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে ৭ জন হাসপাতালে সিসা কারখানা বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কেন্দ্রীয় বিএনপির হ-য-ব-র-ল, জেলায় ব্যক্তি বলয়, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ছাদু বাসাইলে নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা

কালিহাতীতে ভ্যান চালক জিহাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন

তারেক আহমেদ
প্রকাশ: ০৮:৪৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে ভ্যান চালক জিহাদ হত্যার প্রতিবাদে ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসীর আয়োজনছ ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি ঢাকা-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ করে মসিন্দা এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে ভ্যান চালক জিহাদ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় কাউন্সিলর হেলাল মিয়া, এলাকাবাসীর পক্ষে মোঃ সুজন মাহমুদ, নিহত ভ্যান চালক জিহাদের দাদা হাসর আলী, বাবা তুলা মিয়া ও মা জোসনা বেগম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ভ্যান চালক জিহাদ হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।

এর আগে, নিখোঁজের তিন দিন পর গত রোববার উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডের মোবাইল মার্কেটের পেছনের ডোবা থেকে ভ্যান চালক জিহাদের লাশ উদ্ধার করে পুলিশ। ভ্যান চালক জিহাদ উপজেলা চেঁচুয়া গ্রামের তুলা মিয়ার ছেলে।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভুঁইয়া জানান, তদন্ত অব্যাহত রয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে পারব।

এম.কন্ঠ/ ২১ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন