ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে বিএনপির নেতাকর্মীদের সতর্কবার্তা দিল- মতিন

তারেক আহমেদ :
প্রকাশ: ০১:৫৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

কালিহাতীতে বিভিন্ন স্থাপনায় হামলা এবং সহিংসতা নিয়ে দলীয় নেতাকর্মীদের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান মতিন।

চলমান পরিস্থিতিতে হামলা ভাঙচুর সহিংসতা প্রতিহত করে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

বুধবার এলেঙ্গা রাজাবাড়ী এলাকায় উপজেলা বিভিন্ন ইউনিয়নে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিত করে এসব কথা বলেন।

এসময় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, সহ-সভাপতি আনসার আলী সিকদার, বিএনপি নেতা হালিম ডিলার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ আমিনুর ইসলাম, নারান্দিয়া ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মোহর আলী প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে সারা দেশের ছাত্র-জনতার অবিস্মরণীয় বিজয় অর্জিত হয়। এ অর্জনে অনেক মেধাবী ছাত্র ও বিভিন্ন পেশার মানুষকে রক্ত দিতে হয়েছে। রক্তের বিনিময়ে ছাত্রদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতেও স্বৈরাচারের পেতাত্মারা পরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনায় হামলা করেছে এবং করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার এ ঐতিহাসিক অর্জনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শন করছে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। লুৎফর রহমান মতিন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের খোঁজ খবর নেন।

এম.কন্ঠ/ ০৭ অগাস্ট  /এম.টি

নিউজটি শেয়ার করুন