ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে বিজয় মিছিল বিএনপির নেতাকর্মীদের

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৯:৪২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে শেখ হাসিনার পদত্যাগে বিজয় মিছিল করেছে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের শত শত নেতাকর্মী টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের কালিহাতী বিদ্যুৎ অফিস হতে বাসস্ট্যান্ড অভিমুখে যাত্রা করে। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নির্যাতিত, নিপীড়িত বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী বয়েল মিল মাঠে সমাগত হয়। পরে মহাসড়কজুড়ে উল্লাস করে নেতাকর্মীরা মিছিল করে।

কালিহাতী বয়েল মিলে মাঠে অবস্থানকালীন নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আওয়াল, কালিহাতী পৌর বিএনপি সাবেক সভাপতি আলী আকবর জব্বার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন, বিএনপি নেতা মোহাম্মদ আলী, কালিহাতী পৌর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শহিদুর রশিদ শহীদ প্রমুখ।

এম.কন্ঠ/ ০৭ অগাস্ট  /এম.টি

নিউজটি শেয়ার করুন