ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা কালিহাতীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘাটাইলে ইট ভাটার ধোয়ায় ক্ষেতের ধান নষ্ট হওয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে পোল্ট্রি খামারিদের প্রশিক্ষণ

কালিহাতীতে লাঠির আঘাতে নেশাগ্রস্ত ছেলের মৃত্যু

তারেক আহমেদ :
প্রকাশ: ০৮:৩৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে মা ও পরিবারের স্বজনদের লাঠির আঘাতে আমিনুর (৩৫) নামে নেশাগ্রস্ত ছেলের মৃত্যু হয়েছে। মা রোকেয়া বেগমকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা পাইকড়া ইউনিয়নের সিংহটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে। নিহত আমিনুর ইসলাম উপজেলা সিংহটিয়া গ্রামের সরকার ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আমিনুর নেশাগ্রস্ত হয়ে পরিবারের সদস্যদের উপর অত্যাচার করছিলেন। রোববার মা ও পরিবারের স্বজনরা লাঠি দিয়ে নেশাগ্রস্ত আমিনুরকে মারধর করে এসময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার আমিনুরের মৃত্যু হয়।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি কামরুল ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ও মা রোকেয়া বেগমকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এম.কন্ঠ/  ৩০ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন