ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
এলেঙ্গায় ফ্লাইওভারের পাইলিংয়ের সময় গ্যাসের পাইপলাইনে ফাটল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদর ফাইনালে কালিহাতীতে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ বাসাইলে সুন্দরী খালের পুনঃখননের কাজ বন্ধ, ফেরত গেলো সোয়া কোটি টাকা মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়, ধরিয়ে দেওয়ার আহবান এমপি মতিনের টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচার রোধে শীর্ষক আলোচনা সভা বাংলাদেশ মানবাধিকার কর্মী সুরক্ষা আইন খসড়া প্রণয়নের সভা গোপালপুরে ওএমআর শিট হারানোর ঘটনায় পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ককে অব্যাহতি ঘাটাইলে আনেহলা ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন সখীপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, অপরজনের ৫ বছরের কারাদণ্ড

কালিহাতীতে জীবিতকে মৃত দেখিয়ে ইউপি সদস্যর শ্বাশুড়ি নামে বিধবা কার্ড

তারেক আহমেদ :
প্রকাশ: ০২:৩৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জীবিত জয়তন বেগমকে মৃত দেখিয়ে বিধবা ভাতার কার্ড ঘুষের বিনিময়ে ইউপি সদস্যর শ্বাশুড়ি মমতা বেগমকে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বাংড়া ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান মজনুর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জয়তন বেগম।

বিষয়টি নিয়ে বাংড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি বলেন, ইউপি সদস্য মিজানুর রহমান মজনুকে শোকজ করা হয়েছে।
ইউপি সদস্য মিজানুর রহমান মজনু দুঃখ প্রকাশ করে বলেন, আমার ভুল হয়েছে। ওই মহিলাকে ক্ষতিপূরণ দেয়া হবে।

বিধবা জয়তন বেগমের নাতি কনিকা আক্তার জানান, তিন মাস অন্তর অন্তর নিয়মিত ভাতা পান। তবে এক বছর ধরে তার মোবাইলে ভাতা মেসেজ আসা বন্ধ হয়ে যায়। কেন এমনটি হয়েছে তা তিনি জানতে পারেননি।

এ অবস্থায় নাতি কনিকা আক্তার বিধবা দাদি জয়তন বেগম ও তার বই নিয়ে উপজেলা সমাজ সেবা অফিসে গেলে জানতে পারেন, প্রায় এক বছর আগে জয়তন বেগম মারা গেছেন। তার স্থলে এ কার্ড আউলটিয়া গ্রামের মমতা বেগমের নামে ইস্যু করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যেন আগের বৃদ্ধা তাঁর প্রাপ্য দ্রুততর সময়ে ফেরত পান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসাইন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এম.কন্ঠ/ ১২ জুন /এম.টি

নিউজটি শেয়ার করুন