ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরে আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩ বাংলাদেশ ছাত্র ফেডারেশনে সহ-সভাপতি নির্বাচিত হলেন বীথি গোপালপুরে জাসাস নেতার ওপর হামলা কালিহাতীতে তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ উপ-সহকারী প্রকৌশলীর টাঙ্গাইলে হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে-প্রতিমন্ত্রী টুকু সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে বললেন-প্রতিমন্ত্রী টুকু নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব, মতিন সভাপতি, কামরুল সম্পাদক আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে-প্রতিমন্ত্রী টুটু নাগরপুরে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ঘাটাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ যাত্রী আহত

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৮টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার শাহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ধনবাড়ী থেকে ছেড়ে আসা একটি বাস টাঙ্গাইল যাওয়ার সময় উপজেলার শাহপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাককে পেছন থেকে অতিক্রম করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

এ সময় তারা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। এ ঘটনায় আহত ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন বানিয়াপাড়া এলাকার নুরুল ইসলাম (৬০), ধনবাড়ী উপজেলার আব্বাস আলী, সুলতান, রহিম, হাবিবুর রহমান (৫৫), সালাম ও জেরিন সুলতানা (২)।

ঘাটাইল থানার এসআই মনির হোসেন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি।

এম.কন্ঠ/ ০৬ জুন /এম.টি

নিউজটি শেয়ার করুন