ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চেয়ারম্যান ফারুক হত্যা মামলায় ছাত্রলীগের নেতাসহ ৩ জনের ফাঁসি টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে ভিক্ষুকদের পূর্নবাসন সার্ভে টাঙ্গাইলে বহুতল ভবণ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বাসাইলের সুন্না স্কুলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য রাস্তায় নেমেছি..ডা. শফিকুর রহমান ঘাটাইল মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সন্মেলন কালিহাতীতে যুগান্তরের সাংবাদিক তারেক আহমেদ সড়ক দুর্ঘটনায় আহত টাঙ্গাইলে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা

টাঙ্গাইলে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

টাঙ্গাইলে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় দেয়।

রায়ে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত তাসলিমা (৩৬) মির্জাপুরের গোড়াই মঈন নগর এলাকার রাজু আহাম্মেদের স্ত্রী।

সরকারি কৌশলী পিপি এস আকবর খান জানান, ২০১৬ সালের ১৫ মার্চ মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে থেকে অভিযান পরিচালনা করে বিক্রির সময় তাসলিমার কাছ থেকে ৫৩ গ্রাম হেরোইন উদ্ধার করে থানা পুলিশ। পরে এ ঘটনায় ওই দিনই পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

পরবর্তীতে এ ঘটনায় মির্জাপুর থানার এসআই মো. আলাউদ্দিন ২০১৭ সালের ২৩ মে আদালতে চার্জশীট দাখিল করেন। পরে আদালতের বিচারক স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ তাসলিমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এম.কন্ঠ/ ২০ মে /এম.টি

নিউজটি শেয়ার করুন