ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতির মানববন্ধন গোপালপুরে ফুটবল ফাইনালে টাইব্রেকারে মানিকগঞ্জের জয় দেলদুয়ারে দুর্বৃত্তের আগুনে পুড়লো গ্রামীন ব্যাংক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা ঘাটাইলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুলের পাশে দাঁড়ালেন ইউএনও কালিহাতীতে নরদহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না কবি আবদুল হাই শিকদার

কালিহাতীতে নরদহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১২:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

oplus_0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের নরদহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের দপ্তরিকে দিয়ে শিক্ষার্থীদের পাঠদান, শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো, সরকারি ল্যাপটপ ব্যক্তিগত বাড়িতে রাখা এবং ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদানসহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। এসব অনিয়মের ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আখতারের দায়িত্ব পালন ও তদারকি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের নাইটগার্ড ও দপ্তরি ফারুক হোসেনের বিরুদ্ধে নিয়মিত রাত্রিকালীন পাহারার দায়িত্ব পালন না করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে সরেজমিনে গিয়ে জানতে চাইলে তিনি রাত ১২টা পর্যন্ত দায়িত্ব পালন করেন বলে জানান।

অন্যদিকে, দপ্তরি ফারুক হোসেনের বিরুদ্ধে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান করানোর অভিযোগও রয়েছে। এ বিষয়ে প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করলেও পরে জানান, কোনো শিক্ষক অনুপস্থিত থাকলে তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রাখেন।

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আখতার জানান, মাঝেমধ্যে ফারুক হোসেনকে দিয়ে ক্লাস নেওয়ানো হয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থীর সঙ্গে কথা বললেও তারা জানায়, ফারুক হোসেন তাদের ক্লাস নেন।

এ ছাড়া বিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর অভিযোগ রয়েছে দপ্তরি ফারুক হোসেনের বিরুদ্ধে। পাশাপাশি বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিপি আক্তারকে প্রতিদিন সকালে ব্যক্তিগত সিএনজিযোগে টাঙ্গাইল থেকে বিদ্যালয়ে নিয়ে আসেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে ফারুক হোসেন বিষয়টি স্বীকার করেন।

প্রধান শিক্ষকের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষকদের দুপুরের খাবার রান্নার জন্য রাইস কুকার ব্যবহারের বিষয়টিও আলোচনায় এসেছে। বিদ্যুৎ সাশ্রয়ের ওপর সরকারি গুরুত্বারোপের মধ্যে বিদ্যালয়ে এভাবে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করা হলে তিনি বিদ্যালয়ে রাইস কুকার ব্যবহারের কথা স্বীকার করেন।

এদিকে, বিদ্যালয়ের সরকারি দুটি ল্যাপটপ দপ্তরি ফারুক হোসেনের নিজ বাড়িতে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানতে চাইলে প্রধান শিক্ষক ও দপ্তরি প্রথমে অস্বীকার করেন। পরবর্তীতে উভয়েই ল্যাপটপ দুটি ফারুক হোসেনের বাড়িতে রাখার বিষয়টি স্বীকার করেন। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সরঞ্জাম ব্যক্তিগত হেফাজতে রাখার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম শফিকুল ইসলাম জানান, অভিযোগগুলোর বিষয়ে তিনি আগে কিছুই জানতেন না। আগামী এক সপ্তাহের মধ্যে পরিচালনা কমিটির সভা আহ্বান করে বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

পরিচালনা কমিটির সদস্য ও সল্লা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ল্যাপটপ সরকারি সম্পত্তি। এগুলো কারও বাড়িতে রাখা যাবে না। বিষয়টি আগে জানতেন না, এখন জেনেছেন। পরবর্তী পরিচালনা কমিটির সভায় আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সহকারী শিক্ষিকা লিপি আক্তারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের বিষয়ে তিনি বলেন, অভিযোগটি সত্য। এর আগে তিনি ওই শিক্ষিকাকে সতর্ক করেছিলেন। এরপর থেকে তার আচরণে কিছুটা পরিবর্তন এসেছে।

বিদ্যালয়ের অবকাঠামো ব্যবস্থাপনা নিয়েও গুরুতর অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের নতুন ভবনের দুটি কক্ষ শিক্ষকরা ব্যবহার করছেন, যার একটি প্রধান শিক্ষক একাই ব্যবহার করেন। অথচ শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা।

এ ছাড়া প্রায় তিন মাস আগে বদলি হওয়া সাবেক উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল খানের নামেই এখনো বিদ্যালয়ের ব্যাংক হিসাব পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়েও প্রশাসনিক তদারকির ঘাটতি রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সার্বিক অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আখতারের ভূমিকা নিয়ে স্থানীয়দের প্রশ্ন, বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম ও সরকারি সম্পদের তদারকির দায়িত্বে থেকেও এসব বিষয় কীভাবে তাঁর নজরের বাইরে থাকল? তাঁদের অভিযোগ, প্রধান শিক্ষকের দায়িত্বে অবহেলা ও যথাযথ তদারকির অভাবেই বিদ্যালয়ে একের পর এক অনিয়মের সুযোগ তৈরি হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুলসুম সোলায়মান বলেন, এসব অভিযোগের বিষয়ে তিনি আগে অবগত ছিলেন না। সংশ্লিষ্ট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদানের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

এম.কন্ঠ/ ১৮ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন