ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরের যমজ দুই ভাইয়ের এইচএসসিতে জিপিএ-৫ টাঙ্গাইলে অভিযুক্ত ধর্ষক বিপ্লবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কালিহাতীতে জাতীয় যুব দিবস উদযাপন গোপালপুরে দুই মাথা, চার হাত-পা নিয়ে শিশুর জন্ম টাঙ্গাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা চেষ্টা, অভিযুক্ত বিপ্লব গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় সদরে সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল প্রথম সেতু’র নির্বাহী পরিচালক প্রয়াত মির্জা সাহাদত হোসেনের জন্মদিন পালিত শতবর্ষ পেরিয়েও প্রাসঙ্গিক “সুলতানা স্বপ্ন”: টাঙ্গাইলে পাঠ প্রতিক্রিয়া ও বই বিতরণ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন  সাংবাদিক শেখর এর মায়ে’র পরলোকগমন

কালিহাতীতে জাতীয় যুব দিবস উদযাপন

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

oplus_0

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকালে কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফ আলী।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিনসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও যুব উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া দুইজন যোগ্য যুবদের মধ্যে ৩ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

এম.কন্ঠ/ ০১ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন