টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের সামনে থেকে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় র্যালি বের করেন।
র্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে গুরত্বপূর্ন সড়ক ঘুরে পুনরায় জেলা প্রশাসন কার্যালয় গিয়ে শেষ হয়। পরে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক সাইফুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রেডক্রিসেন্টের বিভিন্ন সদস্য ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, ভূমিকম্পের সময় করণীয় এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। শেষে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মহড়া অনুষ্ঠিত হয়।
এম.কন্ঠ/ ১৩ অক্টোবর ২০২৬/এম. টি






















