ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ বাসাইলে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী বাসাইলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী জনের মতবিনিময়  কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আশা এনজিওর মাঠকর্মী নিহত টাঙ্গাইলে আনসার বাহিনীর বৃক্ষরোপন অভিযান

পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

oplus_2

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ ও প্রকৃতি রক্ষার মহৎ উদ্দেশ্যে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার পাথরাইলে প্রতিভা প্রি ক্যাডেট বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি পালিত হয়েছে।

প্রতিভা প্রি ক্যাডেট স্কুলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’।

বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

কর্মসূচির শুরুতে বিদ্যালয় আঙ্গিনায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়, যা তারা নিজ নিজ বাড়ির আঙিনায় রোপণ করবে বলে অঙ্গীকার করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও বৈশ্বিক উষ্ণতা রোধে বৃক্ষরোপণের বিকল্প নেই। কোমলমতি শিশুদের মাঝে ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতা ও প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলতে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিশুরা নিজেদের হাতে গাছ রোপণ করার মাধ্যমে প্রকৃতিপ্রেমী হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোঃ মো. মাহবুবুর রহমান। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সবাই, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ‘সবুজ পৃথিবী’ সংগঠনের প্রতিনিধিরা। পুরো কর্মসূচিটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীরা গাছের চারা হাতে পেয়ে দারুণ আনন্দ প্রকাশ করে।

এম.কন্ঠ/ ৩০ সেপ্টেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন