কালিহাতীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে কালিহাতী উপজেলা পরিষদ হলরুমের সামনে থেকে কালিহাতী উপজেলা মহিলা দলের আয়োজনে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে শেষ হয়।
এর আগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা আয়োজন করা হয়।
কালিহাতী উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী রহিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, চিকিৎসক পরিষদের নেতা অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো ও মোহর আলী,টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আউয়াল, টাঙ্গাইল শহর মহিলা দলের সাবেক সভানেত্রী শাহানাজ পারভীন, কালিহাতী মহিলা দলের নেত্রী লাবনী সিদ্দিকী,রুনা লায়লা,মোছাঃ ফাহীমা, আছমা আক্তার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ আমিনুল ইসলাম, ছাত্রদলের নেতা শরীফ মোল্লা, যুবদলের নেতা আরিফ প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে দেশের মানুষ। কিন্তু বর্তমান রাজনীতিতে নারীরা আর পিছিয়ে নেই। তারাও রাজপথের সমান অংশীদার ও যোদ্ধা। দলের সার্বিক কার্যক্রম ও নারীদের অধিকার রক্ষায় মহিলা দলের অবদানের কথা তুলে ধরেন। তারা দলকে আরও সুসংগঠিত করে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহ্বান জানান।
আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠানে উপজেলা মহিলা দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ১০ সেপ্টেম্বর /এম. টি
























