ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ভূঞাপুরে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিহাতীতে বাল্যবিবাহ, মাদক ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় নাগরপুরে দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিহাতীতে কেক কাটার মধ্য দিয়ে মজলুমের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে-সুলতান সালাউদ্দিন টুকু দেলদুয়ারে কেক কেটে মজলুমের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ধনবাড়ীতে দৈনিক মজলুমের কণ্ঠ’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালণ ঘাটাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বাসাইলে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভূঞাপুরে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভূঞাপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৮:৫৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বহুল প্রচারিত দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দৈনিক মজলুমের কণ্ঠের দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং গণমানুষের কথা তুলে ধরার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, ভূঞাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ফরহাদুল ইসলাম শাপলা, সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি মো. শাহ আলম প্রামাণিক, আসাদুল ইসলাম বাবুল, মো. আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সাধারণ সম্পাদক মো. কামার হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে একটি গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দৈনিক মজলুমের কণ্ঠ দীর্ঘ ৩২ বছর ধরে পাঠকের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও জনদুর্ভোগের কথা তুলে ধরছে—এটি অত্যন্ত প্রশংসনীয়।

বক্তারা দৈনিক মজলুমের কণ্ঠের উত্তরোত্তর সমৃদ্ধি, সুনাম ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে পত্রিকাটি ভবিষ্যতেও সাহস, সততা ও নিরপেক্ষতার সঙ্গে গণমানুষের কথা তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য, সফলতা ও মঙ্গল কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এম.কন্ঠ/ ০২ সেপ্টেম্বর  /এম. টি

নিউজটি শেয়ার করুন