ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে কেক কাটার মধ্য দিয়ে মজলুমের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে-সুলতান সালাউদ্দিন টুকু দেলদুয়ারে কেক কেটে মজলুমের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ধনবাড়ীতে দৈনিক মজলুমের কণ্ঠ’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালণ ঘাটাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বাসাইলে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দর্শকের জোয়ার সৃষ্টি হলেও টাঙ্গাইলে ফুটবল লীগ বন্ধ প্রায় পাঁচ বছর কালিহাতীতে সার সরবরাহ নিয়ে ডিলারদের সঙ্গে এমপির মতবিনিময় টাঙ্গাইলে চাকরির আশায় জব ফেয়ারে প্রার্থীদের উপচে পড়া ভিড়

কালিহাতীতে সার সরবরাহ নিয়ে ডিলারদের সঙ্গে এমপির মতবিনিময়

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৬:৩৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

oplus_0

চলমান খরিফ-২ ও আসন্ন রবি মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী রাসায়নিক সারের সরবরাহ ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে টাঙ্গাইলের কালিহাতীতে সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ সভায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ অনুসরণ করে সার সরবরাহ ও বিতরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন।

এসময় কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

সভায় চলমান খরিফ-২ এবং সামনে আসন্ন রবি মৌসুমে কৃষকদের জন্য পর্যাপ্ত পরিমাণ রাসায়নিক সার মজুত ও সময়মতো বিতরণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সার বিতরণে সরকারি নির্দেশনা ও নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণের জন্য ডিলারদের প্রতি আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সারের সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষক যেন প্রয়োজনের সময়ে ন্যায্যমূল্যে সার পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের কৃত্রিম সংকট, অতিরিক্ত দাম নেওয়া কিংবা অনিয়ম যাতে না ঘটে, সেদিকেও নজর রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মতবিনিময় সভায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলারসহ উপজেলা কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০২ সেপ্টেম্বর  /এম. টি

নিউজটি শেয়ার করুন