ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত গোপালপুরে মাদক সেবনের দায়ে বাবা-ছেলের কারাদণ্ড টাঙ্গাইলে ১১ দলের স্মারকলিপি প্রদান শহীদ মিজানুর ফুটবল চ্যাম্পিয়ান শীপ জার্সি উন্মোচন টাঙ্গাইলে বিভিন্ন শ্রেণি-পেশার উপকারভোগীদের মাঝে চেক বিতরণ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা-প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণ মিছিল টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের নানা কর্মসূচি ৫দিন অনশনের পর বিয়ে, গোপালপুরে সেই নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাসাইলে সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

কালিহাতীতে বালু ঘাটে প্রশাসনের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১১:৩৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলী রেলওয়ে ব্রীজের পুর্ব পার্শ্বে মহেলা অবৈধ বালু ঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (৩১ মার্চ) বিকেলে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।

এসময় ভেকু দিয়ে অবৈধভাবে বালু-মাটি কেটে বিক্রির অপরাধে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার শিমুলিয়া গ্রামের রফিক উল্লাহর ছেলে রতমত উল্লাহ (১৮) কে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার জরিমানা করে আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু ও মাটি কাটার কাজে নিয়োজিত অন্যান্য ব্যক্তিরা পালিয়ে যায়। এসময় একজন ভেকু চালককে পাওয়া গেলে তার বিরুদ্ধে মামলা দায়ের করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও উক্ত বালু ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং পূনরায় যাতে চালু করতে না পারে সেজন্য স্থানীয় টহল/বিট পুলিশ ও গ্রাম পুলিশের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধভাবে যারা মাটি ও বালু ব্যবস্যা করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/০১ এপ্রিল/এম.টি

নিউজটি শেয়ার করুন