ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরে জাসাস নেতার ওপর হামলা কালিহাতীতে তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ উপ-সহকারী প্রকৌশলীর টাঙ্গাইলে হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে-প্রতিমন্ত্রী টুকু সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে বললেন-প্রতিমন্ত্রী টুকু নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব, মতিন সভাপতি, কামরুল সম্পাদক আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে-প্রতিমন্ত্রী টুটু নাগরপুরে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাতিঘর আদর্শ পাঠাগারের গাছের চারা বিতরণ ভূঞাপুর বাজার উন্নয়ন সমবায় মার্কেটিং সোসাইটি লিঃ এডহক কমিটি

গোপালপুরে জাসাস নেতার ওপর হামলা

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০১:১৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর এক নেতার ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

আহত সাজ্জাদ ঝাওয়াইল ইউনিয়নের কাহেতা পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। তিনি উপজেলা জাসাসের সদস্য, কাহেতা ওয়ার্ড জাসাসের সাধারণ সম্পাদক এবং সাবেক ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চর মোহাইল এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের এক্স-রে প্রতিবেদনে তার ডান হাতের দুটি স্থানে ভাঙন ধরা পড়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, পাওনা টাকা চাইতে গেলে পূর্বশত্রুতার জেরে অভিযুক্তরা পরিকল্পিতভাবে সাজ্জাদের ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। হামলাকারীরা তার কাছে থাকা কিছু মালামাল ও নগদ অর্থ ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়েছে। এজাহারে ৬ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

উপজেলা জাসাসের আহবায়ক শাহানুর আহাম্মেদ সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি জানান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, অভিযোগটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.কন্ঠ/ ২৫ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন