ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা

নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:২৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

টাঙ্গাইলে নাগরপুরে এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় চার জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাতে উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর আরও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ( সংশোধিত ২০২৩) এর অধীনে অবৈধভাবে বালু উত্তোলন করায় চার জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার মো. সবুজ মিয়া (২৪), মো. লুতফর হোসেন (২৪), টাঙ্গাইল শহরের কাজিপুর এলাকার মো: শাওন মিয়া (১৯) এবং ময়মনসিংহ সদরের বিদ্যাগঞ্জ এলাকার মো. রাকিব (১৮)।

নাগরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটিকাটার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ।

এম.কন্ঠ/ ১৭ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন