ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

কালিহাতীতে জাতীয় পতাকার রঙে বিদ্যালয়ের সিঁড়ি করায় তোলপাড়

তারেক আহমেদ :
প্রকাশ: ১২:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জাতীয় পতাকার আদলে অনুকরণ করে উপজেলা বল্লা ইউনিয়নের সিংগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ি রঙ করার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। মাঝে লাল ও দুই পাশে সবুজ রঙে রঙিন করা হয় সিঁড়িটি। স্থানীয় লোকজনের নজরে এলে বিষয়টি নিয়ে এলাকার সুধীজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা প্রধান শিক্ষিকা ও দোষিদের বিরুদ্ধে বিচার দাবি করেন।

এলাকাবাসী জানান, উপজেলা সিংগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়িতে জাতীয় পতাকার আদলে রঙ করায় স্থানীয়দের নজরে এলে তারা প্রতিবাদ জানান। জাতীয় পতাকার অনুকরণ করে বিদ্যালয়ের সিঁড়িতে রঙ করা হয়েছে কার নির্দেশে তার বিচার চায়। এতবড় একটি সংস্কার কাজ করা হচ্ছে, অথচ কোনো তদারক কমিটি নেই। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দাবি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবেদা খানম বলেন, প্রকল্পের টাকার বিভিন্ন সংস্কার কাজ করার অংশ হিসেবে এই সিড়ি রঙ করা হয়। তিনি আরও বলেন, এতে কোন ত্রুটি হয়ে থাকলে অতিদ্রুত তা নিরসন করা হবে।

এবিষয়ে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা বিষয়টিতে দুঃখ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের জাতীয় পতাকার রঙে সিঁড়িটি দেখা অবাক হই। আমাদের মহান জাতীয় পতাকার আদলে সিঁড়ি রঙ করা হয়েছে। এটা কোনভাবেই সমীচিন নয়। তিনি প্রধান শিক্ষিকাকে বিষয়টি অতিদ্রুত সুরাহার করতে বলেছেন।

কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত ফরহাদ আলী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে দোষিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.কন্ঠ/১০ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন