ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর সদস্যরাই মুল ভূমিকা পালন করবে:মহা-পরিচালক মায়ের পাশে সমাহিত সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের ইন্তেকাল টাঙ্গাইলের পিটিসিতে ২৩তম ব্যাচের বিভাগীয় ক্যাডেটদের প্রশিক্ষণ ঘাটাইলে স্যান্ডেলের ভিতর থেকে সাড়ে ৮ লাখ টাকার হেরোইন উদ্ধার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক সেমিনার গোপালপুরে বিসিডিএস এর শাখা সম্মেলন অনুষ্ঠিত বাসাইলে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় ৪ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮ টাঙ্গাইলে পৃথক অভিযানে ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব

টাঙ্গাইলে হত্যা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুর কালিয়াকৈরের আবুল কালাম আজাদ (২৬) হত্যা মামলায় দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে তাদের টাঙ্গাইলের বাসাইল উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সুনামগঞ্জের মধ্যনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. আকাশ ওরফে পিচ্চি আকাশ (২৭) ও কালিয়াকৈরের শুকুর আলীর ছেলে মো. সৌরভ (২৫)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

বুধবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর কাওছার বাধন জানান, মির্জাপুরের মসদই গ্রামের মৃত সাগর মিয়ার ছেলে ডিগ্রী ৩য় বর্ষের ছাত্র নিহত আবুল কালাম আজাদ (২৬) পড়াশোনার জন্য গাজীপুরে বসবাস করত।

অভিযুক্ত আকাশ ওরফে পিচ্চি আকাশ এবং তার সহযোগী সৌরভসহ এজাহার নামীয় আসামীরা নিহত আবুল কালাম আজাদের পূর্ব পরিচিত।

বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তরা আজাদকে অন্যায় অত্যাচারসহ হুমকি প্রদান করতো। এরই প্রেক্ষিতে ২০২৪ সালের গত ২১ ডিসেম্বর স্থানীয় মো. ইমনের (২৫) মাধ্যমে আজাদকে কালিয়াকৈরের উলুসারার হারুনের বেকারীর দোকানে আসতে বলে। ভিকটিম সরল বিশ্বাসে ওই স্থানে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা ধৃত আসামী’দ্বয় সহ অন্যান্য আসামীগন আবুল কালাম আজাদকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।

আশঙ্কাজনক অবস্থায় আজাদকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনায় নিহতের মা কাঞ্চন বেগম (৪৯) বাদি হয়ে ২৩ ডিসেম্বর কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন।

তিনি জানান, আসামীদের গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতেই কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ধৃত আসামী আকাশ ওরফে পিচ্চি আকাশ (২৭) এবং তার সহযোগী আসামী সৌরভ(২৫) তালিকাভুক্ত অস্ত্রধারী, শীর্ষ সন্ত্রাসী, দস্যুতা ও ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজি , মাদক, মারামারি ও চুরি মামলার এজাহার নামীয় আসামী।

এম.কন্ঠ/ ১৭ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন