ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ বাসাইলে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী বাসাইলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী জনের মতবিনিময়  কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আশা এনজিওর মাঠকর্মী নিহত

ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অবরোধ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছিলো জেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার দুপুর সাড়ে ১২ টা থেকে দেড় টা পর্যন্ত নগরজালফৈ বাইপাস এলাকা অবরোধ করে রাখে নেতা কর্মীরা। এ সময় ভিপি নূরের উপর হামলার প্রতিবাদসহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

এসময় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সুজন মাহমুদ, সাধারন সম্পাদক সাগর মাহমুদ, আন্দোলনকারী নবাবসহ বিভিন্ন নেতাকর্মী।

বক্তারা বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে ভিপি নূরের অন্যতম অবদান রয়েছে। জনগণের অধিকার রক্ষায় ভিপি নূর কখনও পিছপা হয়নি। শুক্রবার রাতে ভিপি নূরসহ আন্দোলনকারীরা যৌক্তিক দাবিতে ফ্যাসিস্টদের দোসর জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতেছিলেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তার নিন্দা জানাই। এ ঘটনায় জড়িত সদস্যদের চিহ্নিত করে শাস্তির দাবি করেন আন্দোলনকারীরা।

এম.কন্ঠ/  ৩০ অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন