ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তিতে টাঙ্গাইলে ক্রিকেট উৎসব

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ১২:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

বাংলাদেশ টেস্ট ক্রিকেট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে টাঙ্গাইলে দিনব্যাপী অনূর্ধ্ব-১২ বয়সী ক্রিকেটারদের নিয়ে সিক্স্র এ সাইড ক্রিকেট ম্যাচ, ক্যাসিং ও উইকেট থ্রো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সহযোগিতায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ ক্রিকেট উৎসব-২০২৫ এর উদ্বোধন করেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, জেলা ক্রীড়া সংস্থার এ্যাড হক কমিটির সদস্য ও সাবেক ক্রিকেটার কোচ ইসলাম খান, মহিলা ফুটবল কোচ কামরুন্নাহার মুন্নী, আব্দুল্লাহ আল মামুন, আব্বাস উদ্দিন, অধ্যাপক ও ধারাভাষ্যকার অনীক রহমান বুলবুল, সাবেক ক্রিকেট খেলোয়াড় কৌশিক চন্দ টোকন, শাহানুর ইসলাম, জর্জ, সাইফুল ইসলাম লিটন, টিটু, তাপস, শাকিল, উত্তম, আবু নাসের মানিক, রাফেল ও জাহিদ হোসেন মালা প্রমুখ।

সকাল থেকে শহীদ মারুফ স্টেডিয়ামে ভিড় করেন শতাধিক ক্ষুদ ক্রিকেটার। ক্রিকেট কর্মকর্তা, কোচসহ সাবেক ক্রিকেটার, অনেক অভিভাবকও অংশ নেয় ক্রিকেট উৎসব-২০২৫ বর্ণাঢ র‌্যালীতে । র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার পর পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, তরুণ প্রজম্মের মধ্যে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে বিসিবি কাজ করছে। সেই কাজের প্রথম ধাপে অনূর্ধ্ব-১২ বছর বয়সী ক্রিকেটারদের নিয়ে সিক্স্র এ সাইড ক্রিকেট ম্যাচ, ক্যাসিং ও উইকেট থ্রো প্রতিযোগিতার আয়োজন”।

উল্লেখ্য ২০০০ সালের ২৬জুন আইসিসির দশম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। পঁিচশ বছরে পা রাখার এই মাহেন্দ্রক্ষণ স্বরনীয় করে রাখতে অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেট কার্নিভালসহ নানা আয়োজনে মুখর ছিল টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম।

এম.কন্ঠ/  ২৯ জুন   /এম. টি

নিউজটি শেয়ার করুন