ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে আ’লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও জুলাই বিপ্লবের ঘোষণা পত্রের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন শ্লোগান দেয়।

শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলনকারী। পরে একটি মিছিল বের করে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক আল আমিন, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম, মূখ্য সংগঠক ইমতিয়াজ জাবেদ, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ফারদিন প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগকে অতিদ্রুতই নিষিদ্ধ করতে হবে। এখন পর্যন্ত কি কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না তা আমরা জানতে চাই। আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা হলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। অনেকেই এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

এম.কন্ঠ/  ১০ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন