ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সেতু’র নির্বাহী পরিচালক প্রয়াত মির্জা সাহাদত হোসেনের জন্মদিন পালিত শতবর্ষ পেরিয়েও প্রাসঙ্গিক “সুলতানা স্বপ্ন”: টাঙ্গাইলে পাঠ প্রতিক্রিয়া ও বই বিতরণ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন  সাংবাদিক শেখর এর মায়ে’র পরলোকগমন ঘাটাইলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা টাঙ্গাইলে ছাত্রদলনেতা রউফ এর মৃত্যুবার্ষিকী পালিত কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে টাঙ্গাইলের পলিটেকনিক শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

ক্রাফট ইন্সট্রাক্টরদের করা মামলার হাইকোর্টের রায় বাতিলসহ ৬ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার দুপুর সাড়ে ১২টা হতে আড়াই টা পর্যন্ত টাঙ্গাইল পলিটেকনিক থেকে শিক্ষার্থীরা রাবনা বাইপাস এলাকা অবরোধ করে। এ সময় মহাসড়কের দুই পাশে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

এরআগেও টাঙ্গাইলে পলিটেকনিকের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তখন প্রশাসন তাদের আশ্বাস দিলে তারা মহাসড়ক ছেড়ে দিয়ে আন্দোলন প্রত্যাহার করে।

এদিকে অবরোধের কারণে মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে বৃষ্টিতে ভেজেও দাবি আদায়ে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করছে।

পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি হাইকোর্ট ৩০শতাংশ পদ দিয়ে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নোতির পক্ষে রায় দেয়। ফলে তারা প্রমোশন পেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর হবে। আর এই পদটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। যারা ডিপ্লোমা পাস করে বের হবে তাদের চাকরির শূন্য পদ ৩০% কমে গেল। হাইকোর্টের এমন রায় টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা কোনভাবেই মেনে নিতে পারছি না। হাইকোর্টের রায় বাতিল করতে হবে দ্রুত সময়ের মধ্যে। এছাড়া ৬দফা যে দাবী ঘোষণা করা হয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে।

এদিকে মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা।

চালকরা জানান, শিক্ষার্থীদের দাবী আদায়ে মহাসড়ক বা সড়ক অবরোধ করে রাখা হয়। এতে যে মানুষের ভোগান্তি হচ্ছে সেটা চিন্তা করছে না।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ জানান, দুপুরের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।

এম.কন্ঠ/  ১৬ এপ্রিল  /এম.টি

নিউজটি শেয়ার করুন