টাঙ্গাইলে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ের অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করা সংক্রান্ত কর্মশালা
টাঙ্গাইলে জেলা প্রশাসকের সভা কক্ষে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ের অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম ও গবেষণাগারের পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের কনসালটেন্ট ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার।
এতে ভোজ্যতেলের বিভিন্ন বিষয় তুলে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক রোকেয়া বেগম, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, জেলা সুজনের সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ, ডিবিসি নিউজের ঢাকা বিভাগের সমন্বয়কারী সোহেল তালুকদার, ক্যাবের সভাপতি মঞ্জু রাণী প্রামানিক প্রমুখ।
কর্মশালায় ভোজ্যতেল ও অনিরাপদ ড্রামের বিভিন্ন বিষয় তুলে বিস্তারিত আলোচনা করা হয়।
এম.কন্ঠ/ ১৬ এপ্রিল /এম.টি






















