ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সেতু’র নির্বাহী পরিচালক প্রয়াত মির্জা সাহাদত হোসেনের জন্মদিন পালিত শতবর্ষ পেরিয়েও প্রাসঙ্গিক “সুলতানা স্বপ্ন”: টাঙ্গাইলে পাঠ প্রতিক্রিয়া ও বই বিতরণ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন  সাংবাদিক শেখর এর মায়ে’র পরলোকগমন ঘাটাইলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা টাঙ্গাইলে ছাত্রদলনেতা রউফ এর মৃত্যুবার্ষিকী পালিত কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলে ফিলিস্তিনের পক্ষে ছাত্র ফেডারেশনের সংহতি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:০২:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলে ফিলিস্তিনের পক্ষে ছাত্র ফেডারেশনের সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার উদ্যোগে টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে একটি সংহতি সমাবেশের আয়োজন করে।

সমাবেশে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয় এবং অবিলম্বে গণহত্যা বন্ধের আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি, দপ্তর সম্পাদক প্রেমা সরকার, পৌর কমিটির আহবায়ক আদিবা হুমায়রা, সদস্য আবির হোসেন, গণসংহতি আন্দোলন সদর উপজেলার সংগঠক তুষার আহমেদ, সদস্য কানিজ ফাতেমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাস আজ এক ভয়াবহ রূপ নিয়েছে। শিশু, নারী, বৃদ্ধ কাউকেই রেহাই দেওয়া হচ্ছে না। ফিলিস্তিনের মানুষ এক ঘোর অমানবিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

তারা আরও বলেন, বাংলাদেশের ছাত্রসমাজ সবসময় নিপীড়িত মানুষের পক্ষে, ফিলিস্তিনের জনগণের মুক্তি সংগ্রামের পক্ষে। আমরা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর অবস্থান গ্রহণের দাবি জানাই এবং বাংলাদেশের সরকারের কাছেও আহ্বান জানাই ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হোন, ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। সমাবেশে আগামী দিনে দেশে-বিদেশে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে ছাত্র সমাজকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

এম.কন্ঠ/  ০৭ এপ্রিল  /এম.টি

নিউজটি শেয়ার করুন