ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৫৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদ ও হামলা বন্ধের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার দুপুরে টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মিছিল বের করেন। শহরের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়।

মিছিলে নানা শ্রেণি-পেশার লোক যোগ দেন। সেখান থেকে বিশাল মিছিল শহরের পুরাতন বাসস্ট্যাণ্ড দিয়ে ডিস্ট্রিট এলাকা হয়ে একটি অংশ পুনরায় প্রেসক্লাবের সামনে জমা হয়ে বিক্ষোভ করে।

মিছিলের অপর অংশ শহীদস্মৃতি পৌরউদ্যানে গিয়ে বিক্ষোভ করে। এসময় তারা ইসরাইল বিরোধ এবং ফিলিস্তিনের পক্ষে শ্লোগান দিতে থাকে। বেলা সাড়ে ১২ টার দিকে মিছিল শেষ হয়।

এ দিকে টাঙ্গাইল হেফাজতে ইসলাম বেলা ২ টার দিকে মিছিল ও সমাবেশ করেছে। তারা বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে একত্র হয়ে সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল হেফাজতে ইসলামের সেক্রেটারী মুফতি আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, খেলাফত মজলিস জেলা শাখার সহ-সভাপতি মুফতি আব্দুল মালেক, মাওলানা মুহাম্মদ শহিদুল ইসলাম, মুফতি রফিকুল ইসলাম, মাওলানা কামরুল হাসান, মাওলানা কেএম আনছার আলী, মাওলানা সাদিমুল্লাহ সাদিম, মুফতি মুহাম্মদ আবু বকর, মাওলানা আব্দুর রহমান, মুফতি জুবায়ের হাসান বিন আনওয়ার, মাওলানা হারুনুর রশিদ প্রমুখ।

এম.কন্ঠ/  ০৭ এপ্রিল  /এম.টি

নিউজটি শেয়ার করুন