ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইল-৪ মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-মহাসড়কে মশাল মিছিল টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে হানাহানি বন্ধসহ মানবাধিকার লঙ্ঘন সহ্য করা হবেনা-টুকু ঘাটাইলে নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস পালিত টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত টাঙ্গাইলে রোকেয়া দিবসে ৮ নারীকে সংবর্ধনা ঘাটাইলে বেগম রোকেয়া দিবস পালিত বাসাইলে দেড়শ’ মসজিদ ও মন্দিরে আলমগীরের আর্থিক সহায়তা প্রদান টাঙ্গাইলে ৩৮ লাখ টাকার গাজাসহ গ্রেপ্তার ১ টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

টাঙ্গাইলে ঘারিন্দা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

oppo_2

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনায় টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলা ঘারিন্দা ইউনিয়নে সুরুজ বাজার খেলার মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জনতার কাতারে ইফতার করেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

আলোচনা সভায় ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বুলবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, শাহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক রক্সি মেহেদী, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরহাদ হোসেন, সাবেক বিএনপি নেতা আনিছুর রহমান প্রমুখ। এ সময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সদরের এমপি সদরের ছেলেকে চায়। ভারাটিয়া দিয়ে সদরের এমপি চায়না । ভারাটিয়া দিয়ে যদি এমপি হয় তাহলে টাঙ্গাইল সদরবাসী সেবা থেকে বঞ্চিত হবে। আমরা চাই যে কেই টাঙ্গাইল সদর ৫ আসনের এমপি হয়ে আসে সে যেন সদরের ছেলে হয়ে আসে। আমারা আর ভারাটিয়া চাই না।

এম.কন্ঠ/ ২৭ মার্চ  /এম.টি

নিউজটি শেয়ার করুন