ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইল আঞ্চলিক সংবাদপত্র পরিষদের ইফতার ও দোয়া মাহফিল ঝুঁকি নিয়ে কাভার্ডভ্যান ভর্তি সিলিন্ডারে গ্যাস সরবরাহ টাঙ্গাইলে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখার দাবিতে মানববন্ধন টাঙ্গাইলে প্রাণি সম্পদের উৎপাদন কারীদের প্রশিক্ষন আবাসিক থেকে পালিয়ে যাওয়ার সময় ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু মধুপুরের উচ্ছেদ নিয়ে উত্তেজনা, ক্ষতিগ্রস্ত গারোদের পুনর্বাসনের আশ্বাস টাঙ্গাইল মহাসড়কে বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত টাঙ্গাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নিখোঁজ মাদ্রাসা ছাত্রী জাকিয়া বেচেঁ আছে কিনা জানতে চায় তার পরিবার ঘাটাইলে অবৈধভাবে লাল মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে হবে না …আহসান হাবীব মাসুদ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদ বলেছেন, কোন ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে হবে না।

বুধবার (২৬ মার্চ ) টাঙ্গাইল শহর জামায়াতের উদ্যোগে পুরাতন বাসস্ট্যান্ডে শহর জামায়াতের কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর উপর্যুক্ত মন্তব্য করেন।

টাঙ্গাইল শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সাইফুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, ২ নং ওয়ার্ড সভাপতি ডা. শামসুল আলম প্রমুখ।

প্রধান অতিথি আরও বলেন, দেশের সাধারণ মানুষকে স্বাধীনতা ও একাত্তরের চেতনার কথা বলে আওয়ামিলীগ এ দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিলো। পার্শ্ববর্তী দেশের গোলামীর মাধ্যমে তারা প্রশান্তি লাভ করতো। কিন্তু ২৪ এর বিপ্লবের মাধ্যমে চেতনা ব্যবসা আর দাসত্ব পালিয়ে গেছে। আর কেউ পালানো চেতনা ও দাসত্বের স্বপ্ন দেখবেন না। প্রয়োজনীয় সংস্কার ও জুলাই অভ্যুত্থানের শহীদদের বিচারের পর অন্য বিষয়গুলো বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে। তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত স্বাধীনতা বাস্তবায়নের আহবান জানান।

এম.কন্ঠ/ ২৬ মার্চ  /এম.টি

নিউজটি শেয়ার করুন