ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী ক্রীড়াবান্ধব দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই-ক্রীড়া প্রতিমন্ত্রী বাসাইলে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা ঘাটাইল জুয়ার আসর থেকে ১১ জুয়ারু আটক

প্রবীন আইনজীবী আব্দুল বাকী মিয়ার মৃত্যুতে শোক সভা

জিনিয়া বখ্শ :
প্রকাশ: ০২:৫৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

টাঙ্গাইলের প্রধান সরকারি আইন কর্মকর্তা (জিপি), বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও ব্লাস্ট-টাঙ্গাইল ইউনিটের সভাপতি প্রবীণ আইনজীবী মরহুম আব্দুল বাকী মিয়ার স্মরণে বার সমিতির উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বার সমিতির হল রুমে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন বার সমিতির সভাপতি জহুর আজহার খান। পরিচালনা করেন বার সমিতির সাধারণ সম্পাদক একেএম রফিকুল ইসলাম রতন।

মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন কেএম আব্দুস সালাম, খান মোহাম্মদ খালেদ, গোলাম মোস্তফা মিঞা, রফিকুল ইসলাম আলো, মঈদুল ইসলাম শিশির, শামসুল হক, মোয়াজ্জেম হোসেন বাবুল, আব্দুর রশিদ, একেএম মনসুর আহমেদ খান বিপন, মোনায়েম হোসেন খান আলম ও মরহুম আব্দুল বাকী মিয়ার কন্যাজামাতা আবুল কালাম আজাদ বুলবুল প্রমুখ।

এর আগে সকালে জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা পুরো দিনের জন্য সকল বিচার কাজ মুলতবী ঘোষণা করেন। অন্যান্য বিচারকগণ এ সময় উপস্থিত ছিলেন। ফুল কোর্ট রেফারেন্স ও বার সমিতির শোক সভায় মোনাজাত পরিচালনা করেন এম এ মালেক আদনান।

উল্লেখ্য, অ্যাডভোকেট আব্দুল বাকী মিয়া গত বুধবার (৫ মার্চ) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেয়ার পথে মৃত্যুবরণ করেন।

এম.কন্ঠ/ ০৬ মার্চ  /এম.টি

নিউজটি শেয়ার করুন