ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সেতু’র নির্বাহী পরিচালক প্রয়াত মির্জা সাহাদত হোসেনের জন্মদিন পালিত শতবর্ষ পেরিয়েও প্রাসঙ্গিক “সুলতানা স্বপ্ন”: টাঙ্গাইলে পাঠ প্রতিক্রিয়া ও বই বিতরণ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন  সাংবাদিক শেখর এর মায়ে’র পরলোকগমন ঘাটাইলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা টাঙ্গাইলে ছাত্রদলনেতা রউফ এর মৃত্যুবার্ষিকী পালিত কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

টাঙ্গাইলে চলমান রমজান উপলক্ষে সুলভ মূল্যে নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য বিক্রি শুরু হয়েছে।

বুধবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌরদ্যানে এ কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন। সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ ডিলার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন জানান, এ কার্যক্রমের আওতায় টাঙ্গাইল শহরের পাঁচটি পয়েন্টে ১০ জন ডিলার দুই হাজার জনের মাঝে এই পণ্য বিক্রি করবে। ৪৫০ টাকার বিনিময়ে প্রতি জনের কাছে দুই লিটার তেল, এক কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি দেয়া হচ্ছে। এসব পণ্য অন্য বাজারে আনুমানিক দাম প্রায় ৮০০ টাকা। ঈদের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতিত শহরের ভিন্ন ভিন্ন পয়েন্টে এ সব পন্য বিক্রি করা হবে।

এম.কন্ঠ/ ০৫ মার্চ  /এম.টি

নিউজটি শেয়ার করুন