ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর সদস্যরাই মুল ভূমিকা পালন করবে:মহা-পরিচালক মায়ের পাশে সমাহিত সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের ইন্তেকাল টাঙ্গাইলের পিটিসিতে ২৩তম ব্যাচের বিভাগীয় ক্যাডেটদের প্রশিক্ষণ ঘাটাইলে স্যান্ডেলের ভিতর থেকে সাড়ে ৮ লাখ টাকার হেরোইন উদ্ধার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক সেমিনার গোপালপুরে বিসিডিএস এর শাখা সম্মেলন অনুষ্ঠিত বাসাইলে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় ৪ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮ টাঙ্গাইলে পৃথক অভিযানে ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব

ধর্ষণ-নারী নির্যাতন বন্ধে ও ধর্ষকদের বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:১৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

সারাদেশে সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে টাঙ্গাইলে মাননবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব আহমেদ শেরসা, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম, যুগ্ম-আহব্বায়ক আল আমিন সিয়াম, যুগ্ম সদস্য সচিব সেজান আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন বেড়ে গেছে। অতিদ্রুতই ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে।

মাননবন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/২৭ ফেব্রুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন