ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ধর্ষকদের শাস্তির দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

দেশজুড়ে অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবিতে টাঙ্গাইলে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নারী ও শিশু যৌন নিপীড়নবিরোধী মঞ্চ এ কর্মসূচির আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন, সমাজকর্মী মুঈদ হাসান তড়িৎ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফাতেমা রহমান বিথী, শিক্ষার্থী তাওহীদা ইসলাম স্বপ্নীল, প্রেমা সরকার প্রমুখ।

বক্তরা বলেন, সারা দেশ, মহাসড়কে যানবাহন কোথাও মা বোনেরা নিরাপদ নয়। একের পর এক ধর্ষণ হলেও অনেক আসামী গ্রেপ্তার হচ্ছে না। জুলাই আগস্টের অভ্যুত্থানে ফলে যে স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের দায়িত্বে রয়েছেন, তার কার্যক্রমও সন্তোষজনক নয়। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা।

তারা আরও বলেন, যৌথবাহিনীর তেমন তৎপড়তা চোখে পড়েনি। তারা ধর্ষণ ও ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেশটা আরও শান্ত হবে। এছাড়াও তাদের অন্যায়, অনিয়ম, চুরি, ছিনতাই ও ডাকাতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। পরে আন্দোলনকারীরা ধর্ষণের প্রতিবাদে শহরের শহিদ স্মৃতি পৌরউদ্যানে মোমবাতি প্রজ্জলন করে।

এম.কন্ঠ/২৫ ফেব্রুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন