ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা কালিহাতীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘাটাইলে ইট ভাটার ধোয়ায় ক্ষেতের ধান নষ্ট হওয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে পোল্ট্রি খামারিদের প্রশিক্ষণ

টাঙ্গাইলে জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে টাঙ্গাইলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা জামায়াতে ইসলামের আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারী হুমায়ন কবীর, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শফিকুল ইসলাম খান ও হোসনে মোবারক বাবুল, কর্ম পরিষদ সদস্য আব্দুল্লাহ তালুকদার, জেলা শিবিরের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর অনেক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীও মুক্তি পেয়েছে। আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পায় নাই। প্রায় ১৩ বছর যাবত অন্যায়ভাবে কারাভোগ করছেন। এখনও দেশে বৈষম্য বিরাজমান। এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন বক্তারা।

পরে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে থেকে মিছিল বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। সমাবেশে ১২ উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলাম, শিবিরসহ বিভিন্ন স্তরের আট সহশ্রাধিক নেতা কর্মী অংশ নেন।

এম.কন্ঠ/১৮ ফেব্রুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন