ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালিহাতীতে পিআইও ও ঠিকাদার দ্বন্দ্বে সেতু নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি

টাঙ্গাইলে রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:৪৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

oppo_2

টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাংচুর, লুটপাট ও নেতৃবৃন্দর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনয়নের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একে এম মনিরুল হক মনির, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন, টাঙ্গাইল জেলা কুলি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক উদয় লাল গৌড়, জেলা প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সমাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন প্রমুখ।

oppo_2

এ সময় জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে মানববন্ধন শেষে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়।

প্রসঙ্গত, গত শনিবার টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক সংগঠনের উপদেষ্টা মজনু মিয়ার দোয়া মাহফিলে জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাংচুর, লুটপাট ও নেতৃবৃন্দকে মারপিটের ঘটনা ঘটে।

এম.কন্ঠ/১০ ফেব্রুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন