সর্বশেষ
টাঙ্গাইলে তারুণ্যের উৎসব উপলক্ষে র্যালি
টাঙ্গাইলে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে র্যালি বের হয়ে। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়াম মাহমুদুল হক প্রমুখ। এছাড়াও সরকারি দপ্তরের অন্যন্য কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ২৭ জানুয়ারী /এম.টি























