ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সেতু’র নির্বাহী পরিচালক প্রয়াত মির্জা সাহাদত হোসেনের জন্মদিন পালিত শতবর্ষ পেরিয়েও প্রাসঙ্গিক “সুলতানা স্বপ্ন”: টাঙ্গাইলে পাঠ প্রতিক্রিয়া ও বই বিতরণ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন  সাংবাদিক শেখর এর মায়ে’র পরলোকগমন ঘাটাইলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা টাঙ্গাইলে ছাত্রদলনেতা রউফ এর মৃত্যুবার্ষিকী পালিত কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলে তারুণ্যের উৎসবে গ্রিন স্কুল ক্যাম্পেইনসহ নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৩৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে তারণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান, গ্রিন স্কুল ক্যাম্পেইনসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

সোমবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন ও টাঙ্গাইল পৌরসভার আয়োজনের শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।

সকাল সাড়ে ১০ টায় সার্কিট হাউজের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা স্কুল এন্ড কলেজে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে ও বৃক্ষ রোপন করে গ্রিন স্কুল ক্যাম্পেইনের উদ্বোধন করে জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থপনা) নাফিসা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিকেল ৩ টায় জেলা স্টাফ কোয়ার্টারে মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিচালনা করা হবে।

এম.কন্ঠ/ ২০ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন