ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

টাঙ্গাইলে লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব শুরু ১৫ জানুয়ারী

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১৫,১৬ ও ১৭ জানুয়ারী ৩ দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাব মিলননায়নে টাঙ্গাইল কালচারাল রিফরমেশন ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব কমিটির সদস্য সচিব অনীক রহমান বুলবুল।

এ সময় সকল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মূল্যবান কথা বলেন লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব কমিটির পরিকল্পনা ও নির্দেশক টাঙ্গাইলের বিশিষ্ট্য নাট্য ব্যক্তিত্ব ও লেখক গোলাম আম্বিয়া নূরী ও আহবায়ক আবুল কালাম মোস্তফা লাবু।

তিনি বলেন, টাঙ্গাইলের এই যে প্রবহমবান শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া, রাজনীতি চর্চা- এটি যুগ যুগান্তর ধরে চলে আসছে।‘মৈমসিংহ গীতিকা’র অনেক আখ্যানও টাঙ্গাইল অঞ্চলে থেকে সংগৃহীত। টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনে সারিগান, জারিগান, বাউলগান, কবিগান, পুথিপাঠ, লোকনৃত্য, সঙযাত্রা.দাঁিড়য়াবান্ধা, হা-ডু-ডু, গোল্লাছুট, বউচি, ওপেনন্টি বায়োস্কোপ, লাঠিখেলাসহ বিভিন্ন অনুষঙ্গ আমাদের আন্দোলিত, উদ্বেলিত ও সমৃদ্ধ করেছে। তবে, কালের পরিক্রমায় আমাদের এই সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মানুষ ও মানুষের মঙ্গলযাত্রাকে সচল ও সুবিস্তৃত রাখার জন্য নিজেদের সংস্কৃতি বাঁচিয়ে রাখা অতীব প্রয়োজন। এই লক্ষ্যেই আমরা কালচারাল রিফরমেশন ফোরামের উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে ৩দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব আয়োজন করতে যাচ্ছি।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব কমিটির যুগ্ম আহবায়ক আকিবুর রহমান ইকবাল, শাহ মোঃ ইছরাইল, মোফাজ্জল হোসেন, এনামুল হক দীনা,বজলুর রহমান, আনিছুজ্জামান ও মোঃ রফিক উদ্দিন।

১৫ জানুয়ারী সকাল ১০টায় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মিজানুর রহমান যৌথভাবে এ উৎস উদ্বোধন করবেন। ১৭ জানুয়ারী সমাপনী অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।

এম.কন্ঠ/ ১৩ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন