ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

সাংবাদিকদের সাথে মতবিনিময়

টাঙ্গাইলের মাটি ও মানুষের জন্য কাজ করতে চাই…এসপি মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মো, মিজানুর রহমান বলেছেন, টাঙ্গাইলবাসীর সহযোগিতায় সঠিক পরিকল্পনা নিয়ে অপরাধ দমন এবং সুষ্ঠ নিয়ম শৃঙ্খলার মাধ্যমে জেলাবাসীদের শান্তিতে রাখতে চাই। আমি টাঙ্গাইলের মাটি ও মানুষের জন্য কাজ করতে চাই। আমি এখানে জনপ্রিয় হতে আসি নাই। আমি যে কাজ গুলো করতে চাই সেখানে কিছু মানুষ আমার বিপক্ষে থাকবে, আমি তাদের বিরুদ্ধে থাকবো।

সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে টাঙ্গাইল জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ কথাগুলো বলেন।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে নবাগত পুলিশ সুপার বলেন, মাদক সম্পূর্ণ নির্মূল করতে পারবো কি পারবো না সে বিষয়ে বলতে পারবো না। তবে মাদক গুলো কোন জায়গা থেকে আসছে কোথায় কিভাবে ছড়িয়ে পড়ছে সেই মূল জায়গাটা নিয়ে কাজ করতে চাই। এছাড়াও সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করবো। মানুষকে মিথ্যা মামলা দিয়ে যেন হয়রানি না করা হয় সে বিষয়গুলো নিয়েও কাজ করবো। সর্বোপরি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, আতাউর রহমান আজাদ, প্রেসক্লাবের সহসভাপতি সাহাবুদ্দিন মানিক, ডেইলি স্টারের প্রতিনিধি মির্জা শাকিলসহ অন্যান্য সাংবাদিকরা।

এর আগে সিনিয়র এএসপি হিসেবে ঝালকাঠি সদর সার্কেল এবং অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পিবিআই, নাটোর জেলা পুলিশ, নৌ-পুলিশ, চাঁদপুর জেলা পুলিশে বিভিন্ন গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। তিনি পুলিশ সুপার হিসেবে ৪ বছরেরও অধিককাল শিল্পাঞ্চল-৫, ময়মনসিংহ এবং শিল্পাঞ্চল পুলিশ-২ গাজীপুর এর দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেন।

চাকুরীকালীন তিনি দেশে এবং বিদেশে ১৫টির অধিক গুরুত্বপূর্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি দুইবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সুদান এবং কঙ্গোতে পিসকীপার হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পেশাদারিত্বপূর্ন পুলিশিং এর স্বীকৃতিস্বরুপ তিনি বাংলাদেশ পুলিশের আইজি ব্যাজ এবং তার শুদ্ধাচার পুরষ্কার লাভ করেন। তার নিজ জেলা সাতক্ষীরা। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক।

এম.কন্ঠ/ ০৬ জানুয়ারী /এম.টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন