ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

টাঙ্গাইলে বিজয় দিবসে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০১:১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে বিজয় দিবসে প্রীতি ক্রিকেট ম্যাচে লাল দল ১৮ রানে সবুজ দলকে পরাজিত করেছে। সোমবার বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্মৃতি স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের সমন্বয়ে লাল ও সবুজ ২টি নামে দল গঠন করে প্রীতি ক্রিকেট ম্যাচটি আয়োজন করেন টাঙ্গাইল ক্রিকেটার্স এসোসিয়েশন।

টস জয়ী লাল দলের অধিনায়ক আরাফাত রহমান প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৩ রান করে। দলের পক্ষে রবিন সর্বোচ্চ ২৬ রান করে।

এছাড়া আরাফাত রহমান ২৪, জহির ৮, আজমী ১, উত্তম ৪, অভিজিৎ ০, এরফানুল করিম আজমী ১, কাঞ্চন অপরাজিত ১৩ নাবিল অপরাজিত ১৫ রান করে। বোলিংয়ে বিজিত সবুজ দলের জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিন, সাব্বির আহমেদ পল, বাবু, আবু নাসের মানিক, শামীম ও তমাল বিহারী দাস প্রত্যেকে ১টি করে উইকেট দখল করে। জবাবে সবুজ দল নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান করে।

দলের পক্ষে মুন্না সর্বোচ্চ ১৭ রান করে। এছাড়া সাব্বির আহমেদ পল ১৫, মানিক ১২, শামীম ১০, সাংবাদিক মোজাম্মেল হক অপরাজিত ৪, তমাল বিহারী অপরাজিত ৪, আফাজ উদ্দিন ২, বাবু ০ রান করে। খেলায় সাব্বির আহমেদ পল ও আফাজ উদ্দিন আহত হয়ে অবসর গ্রহন করে।

বোলিংয়ে বিজয়ী দলের জহির ৩টি ও আরাফাত,১টি ্উইকেট দখল করে। বিজয়ী দলের জহির ব্যাটিংয়ে ৮ রান এবং বোলিংয়ে ১১ রানে ৩টি উইকেট দখল করে ম্যান অব ম্যাচ নির্বাচিত হয়।

এম.কন্ঠ/ ১৬ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন