ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

আপনারা যেখানেই চাকরি করেন পরিবার নিয়ে থাকবেন-সেনা প্রধান

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:৩৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর সেনাসদস্যদের জন্য ৫০০টি ফ্ল্যাটবিশিষ্ট নবনির্মিত পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার বিকেলে ফলক উম্মোচন, বেলুন উড়ানো ও চাবি হস্তান্তরের মাধ্যমে এ ভবনের উদ্বোধন করেন তিনি।

এসময় তিনি সেনা সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আপনারা যেখানেই চাকরি করেন, সেখানে পরিবার নিয়ে থাকেন। কারণ পরিবার নিয়ে থাকাটা অনেক গুরুত্ব আছে।

তিনি বলেন, আমাদের সামাজিক খারাপ ঘটনাগুলো ঘটছে। এগুলো থেকে পরিত্রান পেতে হলে সবাইকে পরিবার নিয়ে একত্রে থাকতে হবে।

এই ভবন নির্মাণের ফলে ঘাটাইল এরিয়ার চাকুরীরত সেনাসদস্যদের আবাসন সমস্যা নিরসন হবে বলে সম্মানিত সেনাবাহিনী প্রধান আশা প্রকাশ করেন। তিনি ভবনটির বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং উপস্থিত সেনাসদস্য ও তাদের পরিবারের সাথে মতবিনিময় করেন।

উক্ত অনুষ্ঠানে জিওসি ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া এবং ঘাটাইল এরিয়ার উর্ধ্বতন সেনাকর্মকর্তাগণ, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবীর সেনাসদস্য উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০৫ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন